মিষ্টান্নবিশেষ
কম্বো সন্দেশ
বিভিন্ন ফ্লেভারের সন্দেশের কম্বো প্যাকেজ — মিষ্টিপ্রেমীদের জন্য আদর্শ।
৳410 – ৳800
বিভিন্ন ওজন / পরিমাণ✓ স্টকে আছে
ওজন / পরিমাণ
1
ঢাকা সিটিতে ডেলিভারি ৳৭০ থেকে · ঢাকার বাইরে ৳১১৫ থেকে · চেকআউটে জেলা বাছাই করলে সঠিক চার্জ দেখাবে
ক্যাশ অন ডেলিভারি · হাতে পেয়ে টাকা দিন
#সন্দেশ#কম্বো#মিষ্টি#ছানা
পণ্যের বিস্তারিত
মিষ্টির প্রতি আমার দুর্বলতা নতুন না। কিন্তু একটা সময় এসে মনে হলো—যা খাচ্ছি, সেটা আসলেই কি “মিষ্টি”? নাকি শুধু নামটাই আছে?
এই প্রশ্নটা থেকেই শুরু আমার খোঁজ…
আর সেই খোঁজেই একে একে পাওয়া—
পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ,
কাটারিভোগ মিষ্টি,
রসকদম,
আর একটু আলাদা—ইলিশপেটি মিষ্টি।
প্রথম দিন সবগুলো একসাথে টেবিলে রেখে বসেছিলাম। মনে হচ্ছিলো—আজ একটু অন্যরকম কিছু হবে।
হয়েছেও তাই।
প্যারা সন্দেশে সেই খাঁটি দুধের ঘ্রাণ,
কাটারিভোগে নরম, ভেতর থেকে আসা মিষ্টতা,
রসকদমে কামড় দিতেই স্তরের পর স্তর চমক,
আর ইলিশপেটি—নামে যেমন কৌতূহল, স্বাদেও ঠিক ততটাই আলাদা।
একটা জিনিস খুব পরিষ্কার—
এগুলো শুধু মিষ্টি না, এগুলো ঐতিহ্য।
যেখানে শর্টকাট নেই, আছে সময় আর যত্ন।
এখন এগুলো শুধু আমার ভালো লাগার জায়গায় না, আমাদের Shekor-এর সবচেয়ে প্রিয় আর টপ সেলিং আইটেমগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।
যদি আপনি সত্যিকারের স্বাদের খোঁজে থাকেন—
তাহলে এই চারটা মিষ্টি একবার ট্রাই করতেই হবে।
