গোপনীয়তা নীতি
অর্ডারের তথ্য: অর্ডার করার সময় আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা, জেলা/থানা এবং (দিলে) ইমেইল আমরা সংরক্ষণ করি, যাতে পণ্য পৌঁছে দিতে, কুরিয়ারে পাঠাতে এবং ইনভয়েস তৈরি করতে পারি। চেকআউট ফর্মে নাম ও মোবাইল নম্বর লেখার পর অর্ডার শেষ না করলেও আমরা সেটি সংরক্ষণ করতে পারি, যাতে প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করে অর্ডার সম্পন্ন করতে সাহায্য করতে পারি।
ওয়েবসাইট ব্যবহারের তথ্য: কোন পেজ ও পণ্য দেখা হয়েছে, আপনি কোথা থেকে এসেছেন (যেমন ফেসবুক বা গুগল) এবং ডিভাইসের ধরন (মোবাইল/কম্পিউটার) — এগুলো একটি বেনামী আইডি দিয়ে সংরক্ষণ হয়, যা শুধু আপনার ব্রাউজারে থাকে। এই তথ্য ১৮০ দিন পর নিজে থেকেই মুছে যায়।
কারা দেখতে পায়: শুধু শেকড়ের অ্যাডমিন ও মডারেটররা। আমরা এই তথ্য বিক্রি করি না। ডেলিভারির জন্য প্রয়োজনীয় তথ্য (নাম, ফোন, ঠিকানা, টাকার পরিমাণ) কুরিয়ার প্রতিষ্ঠানকে (SteadFast) দেওয়া হয়।
মুছে ফেলতে চাইলে: ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে আমাদের জানান, আমরা আপনার তথ্য মুছে দেব।